ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিস্কার করলো মেক্সিকো

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকো উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম হিয়ং গিলকে বহিস্কার করেছে । পিয়ংইয়ংয়ের সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চলানোর প্রতিবাদ জানাতে তারা এ দূতকে বহিস্কার করলো। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত কিম হিয়ং গিলকে মেক্সিকো ত্যাগে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে এএফপি।

বিবৃতিতে বলা হয়, গত রোববার পিয়ংইয়ংয়ের ষষ্ঠ ও অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক মহল উত্তর কোরিয়ার এ পারমাণবিক পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে এবং এতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও অন্য অনেক দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মেক্সিকোর গুরুত্বপূর্ণ মিত্রদের জন্য একটি বড় হুমকি। তাদের এ ধরণের পরীক্ষা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও ক্রমবর্ধমান হুমকি হিসেবে দেখা দিয়েছে।

এদিকে ওয়াশিংটন উত্তর কোরিয়ার জ্বালানি খাতের ওপর অবরোধ আরোপের আহ্বান জানিয়ে খসড়া প্রস্তাব দিয়েছে। এছাড়া তারা কিম জং-উনের সম্পদ জব্দ, টেক্সটাইল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং উত্তর কোরিয়ার অতিথি কর্মীদের পারিশ্রমিক দেয়া বন্ধের আহ্বান জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিস্কার করলো মেক্সিকো

আপডেট সময় ০৪:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭