ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ইতালি প্রবাসী ৩ বাংলাদেশি ইস্তাম্বুলে আটক, একজনকে দেশে ফেরত

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ থেকে তিন বাংলাদেশি ইতালি প্রবেশের উদ্দেশ্যে ইস্তাম্বুলে এলে বিমানবন্দরে তাদের আটকে দেয় তুর্কি ইমিগ্রেশন ও বিমান অফিস।

এর মধ্যে আয়ুবুল্লাহ নামের এক বাংলাদেশির কাগজে সমস্যা থাকায় শুক্রবার সন্ধ্যার ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত যেতে হয়েছে। বাকি দুইজন এখনও ইস্তাম্বুল বিমানবন্দরে আটকা পড়ে আছেন।

জানা গেছে, ২৯ অক্টোবর বৃহস্পতিবার তারা বাংলাদেশ থেকে ইতালিতে আসার জন্য ইস্তাম্বুল বিমানবন্দরে আসার পর মেয়াদোত্তীর্ণ ইতালিয়ান স্টে-পারমিটের রিসিট ইস্তাম্বুল বিমানবন্দর অফিসে জমা দেন।

ইতালি ইমিগ্রেশন অফিস যাচাই করে একজনের স্টে-পারমিটের সমস্যা পায়, বাকি দুইজনের কাগজপত্র ঠিক থাকলেও তাদের বিমানে উঠতে দেয়া হচ্ছে না বলে অভিবাসী পরামর্শক মাইনুল ইসলাম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিবাসী পরামর্শক নাসিম দূতাবাসের বরাত দিয়ে জানান, আটকে পড়া দুই বাংলাদেশিদের জন্য ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও আনকারায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে বিমানবন্দরে এসেও দূতাবাসে কর্তব্যরত অফিসার এর কোনো সুরাহা করতে পারেননি।

বিমানবন্দর অফিস সাফ জানিয়ে দিয়েছেন তারা একমাত্র ইতালিয়ান ইমিগ্রেশনের কোনো সিগন্যাল ছাড়া ইতালি যেতে পারছেন না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকে পড়া মামুন কাজী এবং ইস্রাফিল খালাসী তাদের শেষ চেষ্টার অংশ হিসেবে ১ নভেম্বর রোববার সকালের জন্য ইস্তাম্বুল থেকে মিলান রুটে নতুন করে টিকিট কাটেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ইতালি প্রবাসী ৩ বাংলাদেশি ইস্তাম্বুলে আটক, একজনকে দেশে ফেরত

আপডেট সময় ১০:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০