ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকের সঙ্গে বিয়ের পর ধর্ষণ মামলা!

আকাশ জাতীয় ডেস্ক:

কেরানীগঞ্জের বোরহানীবাগে এক কিশোরীর (১৬) সঙ্গে প্রতিবেশী যুবক রাজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের জের ধরে মাঝে মধ্যে তারা লুকিয়ে মেলামেশা করত। শনিবার রাতে প্রেমিকের বাড়িতে তারা ধরা পড়ে যায়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের উপস্থিতিতে মধ্যরাতে প্রেমিকার বাড়িতে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ে পড়ানো হয়। পরদিন রোববার ছেলে এ বিয়ে মানবে না বলে জানালে মেয়ের মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় ধর্ষণের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করেন।

রোববার রাতেই রাজন মাহমদুকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরীর মা ও মামলার বাদী জানান, রাজন মাহমুদ তাদের প্রতিবেশী। কয়েক মাস পূর্বে তার মেয়ের সঙ্গে রাজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং লুকিয়ে তারা মেলামেশা করত। তবে এটা তাদের জানা ছিল না। শনিবার রাতে রাজন তাদের বাড়িতে এসে একটি ঘরে তার মেয়ের সঙ্গে মেলামেশার সময় বাড়ির লোকজন রাজনকে আটক করে।

তিনি জানান, তাদের ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে রাজনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পরদিন রাজন বিয়ে মেনে নেবে না বলে তাদের জানায়। পরে রাতে তিনি থানায় গিয়ে মামলা করেন। মামলা হওয়ার পর রাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় তিনি যুগান্তরকে ফোনে বলেন, রাজন গ্রেফতার হওয়ার পর তার পরিবার থেকে বিয়ে মেনে নেয়া হবে বলে জানানো হয়েছে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি মামলা তুলে নেব। দেনমোহর বাড়িয়ে পুনরায় মেয়েকে রাজনের সঙ্গে বিয়ে দেয়া হবে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, যেহেতু মেয়েটির বয়স ১৬ বছর। কাজেই আইন অনুযায়ী সে নাবালিকা। কাজেই এ বিয়ে বৈধ হবে না। এজন্য ধর্ষণের অভিযোগে রাজনের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

দুই পরিবারের আপস-মীমাংসার বিষয়ে ওসি বলেন, সেটা তাদের বিষয়। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এ বিষয়ে আদালত প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেমিকের সঙ্গে বিয়ের পর ধর্ষণ মামলা!

আপডেট সময় ০৯:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০