ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (০২ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুমন দাস (৪৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি রাজধানীর গোপীবাগ এলাকায় থাকেন। তবে অপর আরোহীর নামপরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. রশিদ জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার-মহাখালী সড়কের মগবাজার রেলক্রসিংয়ের উভয় পার্শ্বে বাঁশ দিয়ে সিগন্যাল বন্ধ ছিল। এ সময় এক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন ক্রসিং অতিক্রম করে। রশিদ জানান, উভয় পার্শ্ব বাঁশ দিয়ে বন্ধ করে রাখা হলেও বাঁশগুলো ছোট হওয়ায় রাস্তা দিয়ে যাওয়া সম্ভব। এর মধ্যে প্রথম ট্রেনটি অতিক্রম করার পর মোটরসাইকেল আরোহী রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পরের ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনে রাস্তায় ছিটকে পড়ে একজন ঘটনাস্থলেই মারা যায়। আরেকজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সিগন্যাল থাকা অবস্থায় একটি মোটরসাইকেল দ্রুত রেল লাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনি লিভারের মৃত্যু নিয়ে ভাইরাল গুজব, যা জানালেন কন্যা

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ২

আপডেট সময় ০৯:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০