ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফেসবুকে পরিচয় থেকে ‘বাড়ি ছাড়া’ দুই তরুণী গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

মেয়েকে অপহরণে এক বাবার অভিযোগের ভিত্তিতে ওই তরুণী ও তার কথিত ‘ফেসবুক বান্ধবী’কে আটক করেছে র‌্যাব, যাদের বিরুদ্ধে ‘সমকামিতা’র অভিযোগ আনা হয়েছে।

পটুয়াখালীর বাউফলে মঙ্গলবার র‌্যাবের হাতে আটক হওয়ার পর দুই তরুণীর একজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর তরুণীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

দুই তরুণীর বাড়ি একই জেলায় হলেও একজনের বাড়ি বাউফলে আর অন্যজনের গলাচিপা উপজেলায়।

ওই দুই তরুণীর পরিচয় ফেসবুকে আর সেই সূত্রে সমকামিতায় লিপ্ত তরুণীদ্বয় দশ মাস আগে বাড়ি ছাড়েন বলে র‌্যাব-৮ এর তরফে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পরিচালক) রবিউল ইসলামের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মাস ধরে তারা দেশের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ‘সমকামিতা’ করে বেড়াচ্ছিল।

বাউফলের তরুণীটির বাবা গলাচিপার তরুণীর বিরুদ্ধে মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে বাউফল থানায় জিডি করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে পরিচয় থেকে ‘বাড়ি ছাড়া’ দুই তরুণী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০