ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

মাদ্রিদে মানবসেবায় সম্মাননা পেলেন ১৭ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক: 

স্পেনের রাজধানী মাদ্রিদে মহামারি করোনাকালীন সংকটাপন্ন অসহায় প্রবাসী এবং বাংলাদেশিদের সহযোগিতায় স্বেচ্ছায় খাদ্যসামগ্রী বিতরণ, দোভাষীসহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেলেন ১৭ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন প্রবাসী।

রাজধানী মাদ্রিদে রেইনা সুফিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অক্সফামের ডিরেক্টর আনা লঙ্গোনি।

সম্মাননা প্রাপ্ত বাংলাদেশিরা হলেন মোহাম্মদ ফজলে এলাহী, আফরোজা রহমান, মানিক বেপারী, নাসিরুল ওয়াহাব অপু, নিশাত তানজিন, জুয়েল হাসান, মুজিবুর রহমান, শামীমা আক্তার, আসিফ সরকার, সাবীমা আক্তার, মো. জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, মো. নজরুল ইসলাম, লিয়া দেওয়ান, সেলিম আলম, খালিদ আহমেদ, শিপন আহমেদ রাহি।

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েছ, রেড সোলিদারীদাদ এবং বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেড ইন্টার লাভাপিয়েছ সভাপতি পেপা ট্ররেস, মাইতে, লেও, এলেনা, মেরসেডেস, রেড সোলিদারীদাদের নিনেস, পামপা, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

১৫ মার্চ থেকে স্পেনে করেনাকালীন মানবতার সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করে আসছেন বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই ১৭ জন বাংলাদেশি।

মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্পেনের রাজধানী শহর মাদ্রিদসহ আশপাশের এলাকায় প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবা নেয়ার ক্ষেত্রে পরামর্শ দেয়া এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন এছাড়া ও অবৈধ অদিবাসীদের বৈধতাসহ স্পেন সরকার কর্তৃক ঘোষিত ‘স্টে হোম’, ‘স্টে সেফ’ ক্যাম্পেইন মেনে চলতেও উৎসাহিত করছেন এসব সংগঠনের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রিদে মানবসেবায় সম্মাননা পেলেন ১৭ বাংলাদেশি

আপডেট সময় ১২:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০