ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে তুরস্কের সহায়তা থাকবে: এমিন এরদোয়ান

অাকাশ জাতীয় ডেস্ক:

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া রোহিঙ্গারা অত্যন্ত অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করছে সেজন্য তুরস্কের পক্ষ থেকে ধন্যবাদ। টানা দেড় ঘণ্টার এই পরিদর্শন শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে তুরস্কের ফার্স্ট লেডি এসব বলেন।

তিনি বলেন, আমরা ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছি এবং আমরা এ বিষয়ে সচেতন। তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গা বিষয়ে বিশ্বের বিভিন্ন সংস্থা ও জাতিসংঘের সঙ্গে আলোচনা করছেন। আমরা আমাদের রোহিঙ্গাদের জন্য আর্থিক সহয়তা অব্যাহত রাখবো।

আজ দুপুরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু। এরপর তারা দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালংয়ে পৌঁছে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন।

কাদামাটিতে প্রায় দুই কিলোমিটার এলাকা পায়ে হেঁটে ক্যাম্পগুলো সরেজমিনে দেখেন তারা। এসময় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ, দুর্ভোগ, নির্যাতনের বর্ণনা শোনেন।

রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন শেষে তারা নিজস্ব বিমানে ঢাকায় ফিরে আসছেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে তুরস্কের সহায়তা থাকবে: এমিন এরদোয়ান

আপডেট সময় ০৬:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭