ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গায়ে হলুদের সাজে ব্যাটিং, ভাইরাল নারী ক্রিকেটারের ছবি

আকাশ নিউজ ডেস্ক: 

গত আগস্টে গায়ে হলুদের সাজে মোটরবাইক র‌্যালি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ।

দুই মাসের ব্যবধানে আবারও গায়ে হলুদের সাজেই ব্যাটিং করার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ঝড় তুলেছেন বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটার সানজিদা ইসলাম।

গত শনিবার সানজিদা জীবনসঙ্গী হিসেবে বেঁছে নেন রংপুর বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা মীম মোসাদ্দেককে। গায়ে হলুদের পর ছবি তুলতে তারা যান রংপুর স্টেডিয়ামে। সেখানে গিয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন সানজিদা। আর সেই ছবি ফেসবুকে পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়।

জাতীয় দলের হয়ে ১৬টি ওয়ানডে আর ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ২৪ বছর বয়সী এ তারকা ব্যাটার বলেছেন, আসলে এভাবে ছবি তোলার কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না। আমরা চাচ্ছিলাম স্টেডিয়ামের ভেতরে গিয়ে কাশবনের পাশে দাঁড়িয়ে ছবি তুলব। কিন্তু মাঠে গিয়ে দেখলাম শিশুরা ক্রিকেট খেলছে। তাদের খেলা দেখে মনে হলো অনেক দিন ব্যাট ধরা হয়নি, তাই ওদের কাছ থেকে ব্যাট নিয়ে শ্যাডো করছিলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গায়ে হলুদের সাজে ব্যাটিং, ভাইরাল নারী ক্রিকেটারের ছবি

আপডেট সময় ১০:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০