ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের আরো ১০ হাজার টন ত্রাণ দেবে তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোগান বলেছেন, মিয়ানমার থেকে সন্ত্রাসের শিকার হয়ে যে সব রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের জন্যে দ্বিতীয় ধাপে আরো ১০ হাজার টন ত্রাণ পাঠানো হচ্ছে।

বুধবার এরদোগান তার রাজনৈতিক দল জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির এক সভায় বলেন, মিয়ানমারের রাখাইন অঞ্চলে ত্রাণ নিয়ে পৌঁছানো তুরস্কের পক্ষে সম্ভব হচ্ছে না। সেখানে কোনো বিদেশি সংস্থা এমনকি জাতিসংঘের কোনো সংস্থা নেই। এটা প্রমাণ করে যে ওই অঞ্চলে ব্যাপক অপরাধ সংঘটিত হচ্ছে। তবে তুরস্কের ত্রাণ সংস্থা টিআইকেএ ওই অঞ্চলে ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে।

গত মঙ্গলবার টেলিফোনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সুচি’র সঙ্গে প্রেসিডেন্ট এরদোগান কথা বলার পর রাখাইনে তুরস্কের ত্রাণ পৌঁছানোর অনুমতি মেলে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, মিয়ানমারের নেতার সঙ্গে কথা বলার পর ওই অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার অনুমতি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ১ হাজার টন ত্রাণ পাঠানো হচ্ছে। এ ত্রাণ নিয়ে যারা যাচ্ছেন তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, টিআইকেএ সভাপতি, আমার স্ত্রী ও পুত্র যাচ্ছেন। তারা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এরদোগান বলেন, তার দেশ জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে প্রস্তাব দেবেন। মানবিকভাবে এ সংকট নিরসনে মিয়ানমারকে সবসময় তুরস্ক আহবান জানিয়ে যাচ্ছে। এ সংকট নিয়ে মুসলিম বিশ্বের ৩০ জন নেতার সঙ্গে কথা বলেছি। আমি বিশ্বাস করি তারা এ সংকট উপলব্ধি করতে পারবেন এবং তা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

রোহিঙ্গাদের আরো ১০ হাজার টন ত্রাণ দেবে তুরস্ক

আপডেট সময় ০২:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭