ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী ১১ অক্টোবর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে শুরু হবে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। এজন্য দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে তিনটি দল ঘোষণা করেছে বিসিসি।

আর এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মিরপুরে সাংবাদিকেদের একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এই টুর্নামেন্টের জন্য কোনো স্পন্সর নেই বলেও জানিয়েছেন তিনি।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা তিন দলের ৫০ ওভারের যে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছি, এটার নাম হবে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এটা ১১ তারিখে শুরু হবে এবং ফাইনালে ম্যাচ ২৩ তারিখে। ’

তিনি আরও বলেন, ‘এটা একদমই বিসিবির মধ্যে করা হচ্ছে। এখানে আমাদের টপ ৫০ জন ক্রিকেটার অংশ নেবে। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময়ই টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং স্পন্সরও নেওয়া হয় এটা ঠিক। কিন্তু এই টুর্নামেন্টের জন্য আপাতত আমাদের যে প্ল্যান তাতে কোনো স্পন্সর নেই এবং এ ধরনের কোনো পরিকল্পনা আমরা এখন পর্যন্ত করিনি। ’

এই টুর্নামেন্ট হবে লিগ পদ্ধতিতে। প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। ১১, ১৩, ১৫, ১৭, ১৯ ও ২১ অক্টোবর হবে ম্যাচগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৩ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

আপডেট সময় ০৯:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০