ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সের কোম্পানির সঙ্গে স্মার্টকার্ডের সব চুক্তি বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

১০ কোটি মানুষের জাতীয় তথ্য ভান্ডারে ফরাসি কোম্পানির অবৈধ প্রবেশের চেষ্টা রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি বিবেচনায় নিয়ে ফ্রান্সের কোম্পানির সঙ্গে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের সব চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে সারাদেশের মানুষের হাতে ৩ মাসের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিতে নিজেদের অর্থায়নে নতুন উদ্যোগে কাজ করেছে নির্বাচন কমিশন।

এর আগে ১০ কোটি ১৯ লাখ ভোটারের আধুনিক স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানোর দায়িত্ব পেয়েছিল ছিল ফ্রান্সের প্রতিষ্ঠান ওভার থ্রু। কিন্তু চুক্তির ১৮ মাস পার করে পরবর্তী ১২ মাসেও প্রতিষ্ঠানটি স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানোয় পুরোপুরি ব্যর্থ হওয়ায় সারাদেশে অত্যাধুনিক স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানো এবং বিতরণ প্রক্রিয়া ঝিমিয়ে পড়ে।

এ ছাড়া প্রতিষ্ঠানটি চুক্তির শর্ত ভঙ্গ করে জাতীয় তথ্য ভান্ডারে প্রবেশের অধিকার চাওয়ার বিষয়টিকে সহজ ভাবে নেয়নি ইসি। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের ডিজি ব্রি.জে.মোহাম্মদ সাঈদুর ইসলাম বলেন, ফ্রান্সের কোম্পানির ব্যর্থতা থাকায় সময়মতো স্মার্টকার্ডগুলো জনগণের কাছে পৌঁছে দিতে পারেনি।

‘তাদের সঙ্গে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুসারে তাদের শুধু স্মার্টকার্ড ছাপানোর দায়িত্ব ছিল। অন্যান্য সফটওয়্যার বা সার্ভারে তাদের প্রবেশ করা বা প্রবেশের অনুমতি দেয়ার কোনো বিধান ছিল না। কিন্তু তাদের এ ধরণের চাওয়া বার বার অাসায় আমরাও খুব চিন্তিত ছিলাম।’

তবে পিছিয়ে পড়া কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাবে নির্বাচন কমিশন। সে প্রসঙ্গে ব্রি.জে.মোহাম্মদ সাঈদুর ইসলাম জানান, আমরা এখন প্রমাণ করতে চাই আমাদের জনবল আমাদের সফটওয়্যার দিয়ে আমরা কাজটি সম্পূর্ণ করতে পারব।

ফ্রান্সের ওই কোম্পারির সঙ্গে চুক্তি বাতিল করে ১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া ওই কোম্পানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে আইনজীবী নিয়োগ করেছে ইসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রান্সের কোম্পানির সঙ্গে স্মার্টকার্ডের সব চুক্তি বাতিল

আপডেট সময় ০৪:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭