ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

লাল পাসপোর্ট নিয়ে দেশে ফেরা হলো না স্পেন প্রবাসী মাসুকের

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মো. মাসুক আহমদ (৬০) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রিদের মনকোলা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, সদ্য প্রয়াত মো. মাসুক আহমদ বিগত ২০ বছর ধরে পরিবার নিয়ে মাদ্রিদে বসবাস করে আসছেন। সম্প্রতি ইউরোপিয়ান (স্প্যানিশ) পাসপোর্ট হাতে পেয়ে স্বজনদের সঙ্গে দেখা করার স্বপ্ন বুকে নিয়ে দেশে যাওয়ার পহর গুনছিলেন।

কিন্তু মরণব্যাধি করোনাভাইরাসের কাছে তার স্বপ্ন হার মানে। ২০ দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি স্পেনের মাদ্রিদে সপরিবারে বসবাস করে আসছিলেন। তার দেশের বাড়ি সিলেট জেলার মোগলাবাজার থানার মোহাম্মেদপুর গ্রামে।

এ নিয়ে করোনায় স্পেনে ৬ প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে পুরো স্পেনে এক হাজারের ওপর প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবা নিজ গৃহে আইসোলেশনে আছেন।

এর মধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে ৪৭ প্রবাসী বাংলাদেশি সংকাটাপন্ন অবস্থায় আইসিইউতে আছেন বলে জানা গেছে।

স্পেনে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ মো. মাসুক আহমদ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার মাদ্রিদের স্থানীয় গ্রিনিয়ন ইসলামিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

১৬ নভেম্বর উদ্বোধন: নতুন রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

লাল পাসপোর্ট নিয়ে দেশে ফেরা হলো না স্পেন প্রবাসী মাসুকের

আপডেট সময় ০৯:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০