ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোম্যান্স ল্যান্ডের ফাঁদে ৩০ হাজার রোহিঙ্গা চরম খাদ্য সংকটে

অাকাশ জাতীয় ডেস্ক:

একদিকে বিজিবি অন্যদিকে বিজিপি, আর মাঝখানে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ডে ৩০ হাজার রোহিঙ্গা যাদের অধিকাংশই নারী ও শিশু। এভাবে দিনের পর দিন আটকে থাকায় তারা চরম খাদ্য ও পানি সংকটে পড়েছে।

মিয়ানমারে রাখাইন অঞ্চলে দেশটির সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্বিচারে গণধর্ষণের মত সহিংসতা ও নির্যাতন থেকে পালিয়ে লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেও তাদের অনেকে আটকে আছে নোম্যান্স ল্যান্ডে। সিএনএন বলছে, মিয়ানমার সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা এখনো অব্যাহত রেখেছে। এধরনের অভিযানে রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় তারা সেখানে ফিরতেও পারছে না, বাংলাদেশে আশ্রয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কোনো আন্তর্জাতিক ত্রাণ সংস্থা এধরনের আটকে পড়া রোহিঙ্গাদের জন্যে নোম্যান্সল্যান্ডে ত্রাণ সহায়তা দিচ্ছে না।

জাতিসংঘ বলছে ১ লাখ ২৫ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসতে পারলেও অন্তত ৩০ হাজার রোহিঙ্গা নোম্যান্সল্যান্ডে আটকা পড়েছে। রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমার সরকারের পরিকল্পিত গণহত্যার শিকার হওয়া ছাড়াও নাগরিকত্ব ও ভোটাধিকার হারিয়ে রাষ্ট্র পরিচয়বিহীন জাতিতে পরিণত হয়েছে। মিয়ানমার মনে করে তারা অতীতে বাংলাদেশ থেকে দেশটিতে গিয়েছে আর বাংলাদেশ মনে করে তারা মিয়ানমারের নাগরিক। তাদের বর্ণ, ভাষা ও সংস্কৃতি সম্পূর্ণ আলাদা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নোম্যান্স ল্যান্ডের ফাঁদে ৩০ হাজার রোহিঙ্গা চরম খাদ্য সংকটে

আপডেট সময় ০৩:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭