ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নিন্দা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতারের বিরুদ্ধে সৌদি আরবসহ ৬ দেশের জারিকৃত নিষেধাজ্ঞায় নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ফাতু বেনসুদা। রবিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাতের পর এই হতাশা ব্যক্ত করেন তিনি। অবরোধে কোনও আন্তর্জাতিক আইন বা মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনর অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সহ কয়েকটি দেশ। তবে এই দাবি অস্বীকার করে আসছে কাতার। সম্পর্ক পুনর্গঠনে কাতারেক ১৩টি শর্তও বেধে দেয় সৌদি জোট। কাতারের অবস্থানকে নেতিবাচক উল্লেখ করে তাদের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় ওই আঞ্চলিক জোট।

কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিউএনএ জানায়, এই সংকট মোকাবেলায় কাতারের পদক্ষেপের প্রশংসা করেছেন বেনসুদা। এসময় কাতার ও আইসিসির মধ্যে সহায়তা বৃদ্ধি করার বিষয়েও আলোচনা করেন তারা। এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গেও কথা বলেন তিনি।

মধ্যপ্রাচ্যের এই সংকট সমাধানে মধ্যস্থতায় প্রথম এগিয়ে আসে কুয়েত। এরপর সম্প্রতি এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছ যুক্তরাজ্যও। সংকট সমাধানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নিন্দা

আপডেট সময় ০২:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭