ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে: ট্রাম্প বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩ ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

মিরসরাইয়ে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো. ফজলুলকে মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ফরফরিয়া গ্রামের মো. সফিউল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০-১২জন দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে দমদমা এলাকায় রাস্তার ওপর মো. ফজলুলকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, ফজলুল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জহির জানান, গত ২৫ জানুয়ারি নিজামপুর কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের নুরুল আমিন মুহুরীর মৃত্যুর পর থেকে মো. ফজলুল পালাতক ছিলেন। তিনি মুহুরী হত্যা মামলার প্রধান আসামি , সাহেরখালী ইউনিয়নের তৌহিদ হত্যা মামলার দুই নন্বর আসামি এবং কমলহদ এলাকায় মমতাজ উদ্দিন টিপু হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

মিরসরাইয়ে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭