ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নওশেরুজ্জামান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাসের কারণে শেষ পর্যন্ত হার মানলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় একেএম নওশেরুজ্জামানের। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থেকে ৭০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন নওশেরুজ্জামান। এক সময়ের এই দাপুটে ফুটবলার মৃত্যুর সময় স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

নওশেরুজ্জামানের অসুস্থতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিয়মিত খোঁজ নিয়েছেন। যেখানে চলতি মাসের শুরুর দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। রাজধানীর মুগদা হাসপাতাল ও গ্রীন লাইফে চিকিৎসা নেওয়ার পর তাকে ভর্তি করা হয়েছিল ইবনে সিনা হাসপাতালে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নওশেরুজ্জামানের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। বাদ জোহর মুনসিগঞ্জে দ্বিতীয় জানাযার পর চাঁদপুরে তাঁর দাফন সম্পন্ন হবে।

নওশেরুজ্জামান ১৯৫০ সালের ৫ ডিসেম্বর মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে রেলওয়ের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন। পরে ওয়ারী, ফায়ার সার্ভিস, ওয়াপদা ঘুরে ১৯৭৫ সালে যোগ দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৭৮ থেকে ৮০ সাল পর্যন্ত খেলেছেন ওয়ান্ডারার্সে।

স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মুক্তিযুদ্ধের সময় খেলা নওশেরুজ্জামান পরে বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত। ক্রিকেটের আঙিনাও মাতিয়েছিলেন তিনি। মোহামেডান, ভিক্টোরিয়া ও কলাবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন ১৭ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নওশেরুজ্জামান

আপডেট সময় ০৮:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০