ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

ইউএনও ওয়াহিদার ওপর হামলা: রিমান্ড শেষে আদালতে রবিউল

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা মামলায় আসামি রবিউল ইসলামকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাকে কড়া পুলিশি প্রহরায় আদালতে আনা হয়। এর পর তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার এজলাসে নেয়া হয়। সেখানে আসামি রবিউল ইসলামের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হচ্ছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর।

উল্লেখ্য, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ইউএনও অফিসের বরখাস্তকৃত মালি রবিউল ইসলামকে গত ১২ সেপ্টেম্বর গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর।

বৃহস্পতিবার তার ছয় দিনের রিমান্ড শেষ হয়। এ মামলায় এর আগে আরও চার আসামিকে গ্রেফতার করা হয়। ওই চার আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউএনও ওয়াহিদা খানমের বড়ভাই শেখ ফরিদ উদ্দীন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন।

মামলাটি ইতোমধ্যে ঘোড়াঘাট থানা থেকে স্থানান্তর করে দিনাজপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয় দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফরকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

ইউএনও ওয়াহিদার ওপর হামলা: রিমান্ড শেষে আদালতে রবিউল

আপডেট সময় ০২:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০