ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

ভূমিতে দুর্নীতি আছে: ভূমিমন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, পাকিস্তান আমলের ইস্কান্দার মির্জার সরকার, আইয়ুব খানের সামরিক সরকারের আমল থেকে সকল সামরিক শাসনের সময় ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির শেকড় গেড়ে বসেছে। ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি আছে। এটা অস্বীকার করা যাবে না। ভূমি ব্যবস্থপনার এই দুর্নীতি দূর করতে না পারলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সংসদে ১৬তম অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

প্রশ্নকর্তা বলেন, যেখানে ভূমি জরিপ হয় সেখানকার মানুষ আরও গরীব হয়। মানুষ দুর্নীতির জালে জড়িয়ে পড়ে। জবাবে ভূমিমন্ত্রী বলেন, আমাদের দেশে ভূমি ব্যবস্থাপনায় বর্তমানে যে ব্যবস্থা চালু আছে তা আমরা তৈরি করিনি। নবাবী আমল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল বিভিন্ন সময়ে যে ব্যবস্থাপনা তৈরি হয়েছিল, সেটাই চলে আসছে। ওইসব সরকারের সময় ভূমি ব্যবস্থায় অব্যবস্থাপনা দুর্নীতি ছড়িয়েছে।

এসময় তিনি জানান, বহুদিন ধরে প্রচলিত এই দুর্নীতি রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, নিচ্ছে। বঙ্গবন্ধু যে ভূমি ব্যবস্থাপনার স্বপ্ন দেখেছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে। এই আধুনিক ব্যবস্থাপনা পুরোপুরি চালু হলে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি থাকবে না। তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে ভূমি অফিস তৈরি হবে। এই ভূমি অফিসগুলো আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনায় চলবে। এর ফলে ঘুষ দুর্নীতি আর থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

ভূমিতে দুর্নীতি আছে: ভূমিমন্ত্রী

আপডেট সময় ১১:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭