ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে কাঁকড়া-কুঁচিয়া রপ্তানি চালু করার দাবি

আকাশ জাতীয় ডেস্ক:   

চীনে পুনরায় কাঁকড়া ও কুঁচিয়া রপ্তানি চালু করার দাবি জানিয়েছেন উৎপাদনকারী, সরবরাহকারী ও রপ্তানিকারকরা। এক্ষেত্রে তারা প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান এ খাতের উদ্যোক্তারা।

মানববন্ধনে বলা হয়, কাঁকড়া ও কুঁচিয়া খাতে উৎপাদন, সরবরাহ, পরিবহন, শ্রমিক ও রপ্তানিকারকসহ দেশের প্রায় এক কোটি মানুষ জড়িত। কিন্তু গত ২৬ জুন থেকে চীনের বাজারে কাঁকড়া ও কুঁচিয়া রপ্তানি বন্ধ হয়ে আছে। এতে বেকার জীবন পার করতে হচ্ছে তাদের।

বলা হয়, গত অর্থবছরে শতভাগ অপ্রচলিত এই পণ্য থেকে সরকার প্রায় ১৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। পণ্যটির ৯০ শতাংশ চীন নির্ভর। সুতরাং চীনে রপ্তানি বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সংশ্লিষ্টদের। ব্যাংক, এনজিও ও ব্যক্তিগত ঋণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা।

বক্তারা বলেন, আমাদের এই সংকট থেকে উত্তোরণের একটাই পথ, চীনে পুনরায় রপ্তানি চালু করা। আমরা রপ্তানি চালু করতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।

শাহ সুজা মিল্লাতের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শওকত আলী মামা, ভজন কুমার সাহা, সিহাব উদ্দিন সিহাব, রুমেল সরকার, গোপাল বিশ্বাস প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে কাঁকড়া-কুঁচিয়া রপ্তানি চালু করার দাবি

আপডেট সময় ১১:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০