ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের উদ্ধারে বঙ্গোপসাগরে আসছে ফিনিক্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের সেনা অভিযান থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদ্ধারে এগিয়ে আসছে ভূমধ্যসাগরে কাজ করা একটি উদ্ধারকারী দল। খবর বিবিসির। ‘দ্য মাইগ্র্যান্ট অফশোর এইড স্টেশন’ নামের সংগঠনটি এতদিন লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসীদের বাঁচাতে কাজ করে এসেছে।

সংস্থাটি ‘দ্য ফিনিক্স’নামে উদ্ধারকারী জাহাজের মাধ্যমে এখন পর্যন্ত অন্তত ৪০ হাজার অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করেছে। সংগঠনটির উদ্ধারকারী দল ২০১৪ থেকে ভূমধ্যসাগর অঞ্চলে অভিবাসীদের উদ্ধারের কাজ করে আসছে।এবার তারা তাদের কাজের স্থান পরিবর্তন করতে চলেছে।

মাল্টা থেকে সংস্থাটি তাদের উদ্ধারকারী জাহাজকে পাঠাচ্ছে বঙ্গোপসাগরে। উদ্দেশ্য মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীদের বাঁচানো। উদ্ধারকারী জাহাজটি প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগবে মিয়ানমারের কাছে পৌঁছতে।মিয়ানমার সরকার গত মাস থেকে আবারও রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমগোষ্ঠীর ওপর সেনা অভিযান শুরু করে।

এ অভিযানের পর বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা শরণার্থীর ঢল নামে। জাতিসংঘের হিসাবে ৯০ হাজারের মতো রোহিঙ্গা নতুন করে গত দশ দিনে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এমন পরিসংখ্যানই সংগঠনটিকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে এনেছে বলে জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের উদ্ধারকারী জাহাজটির প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগবে মিয়ানমারের কাছে পৌঁছতে।

আর সেখানে গিয়ে তারা রোহিঙ্গাদের যতদূর সম্ভব মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সাহায্য দিতে চায়। একই সঙ্গে তাদের জন্য অঞ্চলটিতে স্বচ্ছতা,সমর্থন ও জবাবদিহিতার একটি প্লাটফর্ম তৈরিতেও ভূমিকা রাখতে চায়। এদিকে রোহিঙ্গা সংকটে দেশটির নেত্রী অং সান সু চির ভূমিকার সমালোচনা করেছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।

তিনি বলেন,মিয়ানমারের নেত্রীকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আমরা যে কোনো দেশের সরকারের কাছ থেকেই আশা করি যে, তারা তাদের নিজের এলাকার সবাইকেই রক্ষা করবে। যদিও সু চি একটি কঠিন অবস্থানের মাঝে আছেন,তবু আমার মনে হয় তার এখন সেখান থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।

জাতিসংঘের ওই দূত জানান,গত বছরের অক্টোবরের চেয়ে এবারের হামলা আরও ব্যাপক।মিয়ানমার সরকারের ভূমিকা সমালোচিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশেই।

ইন্দোনেশিয়ার জাকার্তায় রোববার মিয়ানমার দূতাবাসের সামনে একটি পেট্রল বোমার বিস্ফোরণ ঘটানো হয়।চেচনিয়ায় হাজারো মানুষ র‌্যালিতে অংশ দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।

রাশিয়ায় মিয়ানমার দূতাবাসের সামনে থেকে ১৭ জনকে নিয়ম লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া কাজাখস্তান মিয়ানমারের সঙ্গে একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বাতিল করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের উদ্ধারে বঙ্গোপসাগরে আসছে ফিনিক্স

আপডেট সময় ১২:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭