ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ দিন ধরে আমরণ অনশনে মেডিকেল টেকনোলজিস্টরা

আকাশ জাতীয় ডেস্ক:

স্থায়ী নিয়োগের দাবিতে টানা ১২ দিন ধরে আমরণ অনশন করছেন ১৩ জন করোনা স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট। তারা রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের স্বেচ্ছাসেবক।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে তাদের এই অনশন চলছে। তাদের এই অনশনের ফলে জনগুরত্বপূর্ণ হাসপাতালটিতে বন্ধ রয়েছে করোনা টেস্টের পিসিআর ল্যাব। পাশাপাশি বন্ধ এক্স-রে, সিটি স্ক্যানসহ সব ধরনের ল্যাব সার্ভিস। এতে বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা।

গত ১ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন শুরু হয়।

অনশনকারীরা বলছেন, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ল্যাবে রাজস্ব খাতের কোনও মেডিকেল টেকনালোজিস্ট কর্মরত নেই। সংসদ সদস্য, ডাক্তার, সচিবসহ সব স্তরের মানুষের করোনাসহ অন্যান্য পরীক্ষা প্রতিষ্ঠানটি নির্ভরতার সঙ্গে করে যাচ্ছে। মহামারি করোনা নির্ণয়ে এ প্রতিষ্ঠানের ১৩ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনালোজিস্ট তাদের জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, সরকারকে পূর্ণ সহযোগিতা করে আসছে।

মেডিকেল টেকনালোজিস্টদের সরকারি রাজস্ব খাতে নিয়োগের জন্য প্রথম ধাপে ১৪৫ জন ও দ্বিতীয় ধাপে ৫৭ জন সর্বমোট ২০২ জন মেডিকেল টেকনালোজিস্টের অনুমোদন দেয়। কিন্তু এর মধ্যে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১৩ জন মেডিকেল টেকনোলজিস্টের নাম তালিকাভুক্ত নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১২ দিন ধরে আমরণ অনশনে মেডিকেল টেকনোলজিস্টরা

আপডেট সময় ০১:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০