ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা

জানুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে হাঙ্গেরির কন্স্যুলেট অফিস

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী জানুয়ারি মাসে ঢাকায় হাঙ্গেরির কন্স্যুলেট অফিস চালু হচ্ছে। এছাড়াও দেশটি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো বলেন, আগামী জানুয়ারিতে ঢাকায় হাঙ্গেরির কন্স্যুলেট অফিস চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে হাঙ্গেরি।

বুধরার গভীর রাতে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর সঙ্গে তিনি বৈঠক করেন। একই দিন বেলা পৌনে ৩টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়।

এ দিন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পিটার সিজার্তো। সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন

জানুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে হাঙ্গেরির কন্স্যুলেট অফিস

আপডেট সময় ০৪:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০