ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মৃত্যুহার কম হলেও সংক্রমণের হার সন্তোষজনক নয়: ডা. লিয়াকত

আকাশ জাতীয় ডেস্ক:  

ভাইরাসের বৈশিষ্ট্যই হোক, কিংবা জাতিগত বৈশিষ্ট্যের কারণেই হোক আমাদের দেশে করোনায় মৃত্যু হার কম। তবে সংক্রমণের হারে আমরা খুব বেশি সন্তোষজনক অবস্থানে নেই।

সিংহভাগই টেস্টের বাইরে রয়ে গেছে। বর্তমানে আমাদের করোনা ভাইরাসের প্রতিদিন যত সংখ্যক টেস্ট হচ্ছে, সেই ফলাফল দিয়ে বর্তমানে সংক্রমণের মাত্রা বোঝা সম্ভব নয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কান্ত আলাপচারিতায় এ কথা বলেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, শিক্ষাবিদ অধ্যাপক ডা. লিয়াকত আলী।
তিনি বলেন, আমাদের টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে। টেস্ট বাড়ালে এবং এন্টিবডি টেস্ট করলে সত্যিকারে আক্রান্তের হার জানা যাবে।

এলাকাভিত্তিক সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাপকহারে টেস্ট করা হলে যেসব এলাকায় সংক্রমণের সংখ্যা বেশি পাওয়া যাবে, সেখানে এই অঞ্চলের স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কাজ করতে হবে। আমাদের ব্যর্থতা করোনা নিয়ন্ত্রণে আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। স্থানীয় জনগণ যেমন, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী, সমাজকর্মী, ডাক্তার, এনজিওকর্মী সবার সমন্বয়ে করোনা নিয়ন্ত্রণের উদ্যোগ নিলে ভালো ফল পাওয়া যেত। স্থানীয়ভাবে উদ্যোগ নিতে হলে সেখানে টেস্ট বাড়াতে হবে।

চিকিৎসা বিজ্ঞানী আরও বলেন, বর্তমানে আমরা করোনা ভাইরাস কমিয়ে আনা থেকে দূরে সরে গেছি। এটা হয়তো কেন্দ্রীয় পলিসি যে, আমরা ভ্যাকসিন আসা পর্যন্ত এভাবেই হার্ড ইমিউনিটির দিকে যাবো। এটাই যদি পলিসি হয়ে থাকে, তাহলে সেটা ডিক্লিয়ার দিয়ে বলা উচিত। আপাতত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক মনে হলেও, স্বাস্থ্যেরই অনেক সেক্টর বন্ধ হয়ে আছে। সিনিয়র ডাক্তাররা চিকিৎসা দিতে আসছেন না। ফলে অনেকেই সঠিক ও সময়মতো চিকিৎসাও পাচ্ছে না।

‘করোনা ভাইরাসকে দমাতে হলে কোন পলিসিতে, কী উপায়ে করা হবে সে বিষয়ে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিটির মাধ্যমে সেটা করা দরকার। এছাড়া এখন যেভাবে এই সেমি কন্টেইন করা হচ্ছে, সেটা দিয়ে হবে না। আমাদের কপাল ভালো যে, ভাইরাসের বৈশিষ্ট্যই হোক, কিংবা জাতিগত বৈশিষ্ট্যের কারণেই হোক দেশে করোনায় মৃত্যুহার কম।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ

মৃত্যুহার কম হলেও সংক্রমণের হার সন্তোষজনক নয়: ডা. লিয়াকত

আপডেট সময় ১২:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০