ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী এই বার্তাটি টেলিফোনে জানিয়েছেন। একইসাথে মন্ত্রী এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানান ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করেন।

এদিকে দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অস্ত্রোপচার চলছে। রাত ৯টার সময়ে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসকরা তাকে অস্ত্রোপচারের উদ্দেশ্যে অপারেশন থিয়েটারে নেন।

এর আগে বিকেলে ওয়াহিদা খানমকে দেখতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমেদ কায়কাউস। হাসপাতাল থেকে বের হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, তার (ওয়াহিদা খানম) কথা এখন অনেক স্পষ্ট। তবে মাথার বা পাশটা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেন্স আগের তুলনায় ভালো।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের দোতালায় বাথরুম ভেঙ্গে দুই জন দুর্বৃত্ত প্রবেশ করে তাকে হাতুড়ি দিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় ওয়াহিদার সন্তান ও পিতাও আহত হন। ওয়াহিদা খানমের স্বামীও রংপুর পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপরই আশঙ্কাজনক অবস্থায় ইউএনওকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০