ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয় জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে : প্রধানমন্ত্রী সব উত্তেজনা উড়িয়ে ওয়াশিংটনে রাজা তৃতীয় চার্লস উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন আমির হামজা

‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়া’র চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রমি

আকাশ জাতীয় ডেস্ক:  

‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়া’র চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেয়ে শাবাব মেহজাবীন প্রমি। প্রমি এর আগে ২০১৯ সালের ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা’র অস্ট্রেলিয়া পর্যায়ের চূড়ান্ত পর্বেও অংশ নেন।

প্রতি বছর সারা বিশ্বের ৭০ জনেরও বেশি প্রতিযোগী ‘মিস গ্লোবাল’ খেতাবের জন্য এই প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে গত চার বছর ধরেই শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছেন অস্ট্রেলিয়া থেকে যাওয়া প্রতিযোগীরা।

বর্তমানে ‘মিস গ্লোবাল’-এর মুকুট চেক রিপাবলিকের ক্যারোলিনা কোকেসোভার মাথায়।

এবার মিস গ্লোবাল অস্ট্রেলিয়ায় প্রমিসহ ৪১ জন প্রতিযোগী মূল পর্বের জন্য লড়বে। চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবে মিস গ্লোবালের মূল আয়োজনে।

প্রমি অস্ট্রেলিয়া প্রবাসী ডা. আব্দুল্লাহ আল হারুনের ছোট মেয়ে। তবে দেশে রয়েছে তাদের নিয়মিত আসা-যাওয়া। ডা. আবদুল্লাহ আল হারুনের বাড়ি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে। নিউজিল্যান্ডের নাগরিক হলেও তিনি স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়া’র চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রমি

আপডেট সময় ০৮:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০