ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

নেপালের ৫০ হাজার মে. টন সারের দাবি মেটালেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এসময় নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে একথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন সার চান।

নেপালের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার সরবরাহ করতে রাজি হন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র জানান, দুই দেশের প্রধানমন্ত্রী রেল ট্রানজিটসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২০ মিনিট কথা বলেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন সেক্টরে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন দুই দেশের প্রধানমন্ত্রী।

সফলতার সঙ্গে করোনা মোকাবিলার জন্য শর্মা ওলিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেপালের গণমাধ্যমগুলো বলছে চলতি মৌসুমে তীব্র সার সংকটে রয়েছে দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

নেপালের ৫০ হাজার মে. টন সারের দাবি মেটালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০