ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

করোনা প্রতিরোধে বাংলাদেশের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারী করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

বলা হয়েছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত শামীম আহসান এবং অন্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে বৈঠকে সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন গ্যাব্রিয়েসাস।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে করোনা প্রতিরোধে সরকার যে ব্যবস্থা নিয়েছে তার প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক। এদিকে, টেস্টের বিপরীতে বাংলাদেশে কয়েক দিন ধরে করোনা শনাক্তের হার কমছে।

আজ শনিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২১৩১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন মানুষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৩২ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ২০৬।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

করোনা প্রতিরোধে বাংলাদেশের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০