ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চেক প্রতারণা: বিএম কলেজ ছাত্রলীগ আহ্বায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালে ৫৫ লাখ টাকার চেক প্রতারণা মামলায় বিএম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য গাজী তৌকির রহমান শুভ’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক পলি আফরোজ এই নির্দেশ দেন।

শুভ নগরীর নগরীর কলেজ রো রেফকো অফিস সংলগ্ন হাবিবুর রহমানের ছেলে। সে ২০০৩ সাল থেকে বিএম কলেজ ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছে। মামলার বাদী কাজী আতিকুর রহমান নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়কের বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আহাদ আলী খান জানান, মামলার বাদী কাজী আতিকুর রহমানের সাথে আসামি গাজী তৌকির রহমান শুভ’র বন্ধুত্বপূর্ণ এবং ব্যবসায়ীক সম্পর্ক ছিল। ব্যবসায়ীক প্রয়োজনে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারী থেকে একই বছরের ২০ জুলাই পর্যন্ত কাজী আতিকের কাছ থেকে গাজী শুভ তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৫ লাখ টাকা নেয়। পরবর্তীতে আতিক টাকা ফেরত চাইলে শুভ টালবাহানা করে। ২০১৯ সালের ১৩ অক্টোবর মার্কেন্টাইল ব্যাংক সাভার হেমায়েতপুর শাখায় শুভ তার নিজস্ব হিসাব নম্বরের অনুকূলে আতিকের মেসার্স সুরাইয়া কনস্ট্রাকশনের নামে ৫৫ লাখ টাকার একটি চেক দেয়। ১৪ অক্টোবর মার্কেন্টাইল ব্যাংকে চেক জমা দেয়া হলেও পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক ওই চেক ফেরত (ডিজ অনার) দেয়। ১৫ অক্টোবর আতিক আইনজীবীর মাধ্যমে গাজী তৌকির শুভকে আইনি নোটিশ দেয়। শুভ নোটিশের কোন জবাব না দেয়ায় একই বছরের পহেলা ডিসেম্বর কাজী আতিক বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চেক প্রতারণার মামলা দায়ের করেন। বিচারক ওই দিনই আসামি শুভকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার সমন জারির নির্দেশ দেন।

এদিকে আজ বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় বিচারক পলি আফরোজ আসামি তৌকির রহমান শুভ’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বিএম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক গাজী তৌকির রহমান শুভ মুঠোফোনে বলেন, কাজী আতিকের সাথে তার ব্যবসায়ীক লেনদেন আছে। আতিক তার কাছে ৫৫ লাখ টাকায় পায়। তিনিও আতিকের কাছে টাকা পান। এই বিষয়টি সুরহা করার জন্য বিভিন্ন সময় তাগাদা দিলেও আতিক কোন সমঝোতা না করে মামলা করে দিয়েছে বলে জানান তিনি। আইনগতভাবে মামলা মোকাবেলা করার কথা বলেন ছাত্রলীগ নেতা শুভ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চেক প্রতারণা: বিএম কলেজ ছাত্রলীগ আহ্বায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০