ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্দোনেশিয়ায় বিক্ষোভ, দূতাবাসে ককটেল হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমারের দূতাবাসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে মিয়ানমার দূতাবাস ভবনের দ্বিতীয় তলায় ককটেল নিক্ষেপ করা হয়। এসময় ককটেলের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

মিয়ানমারে সম্প্রতি রোহিঙ্গা নির্যাতনকে ঘিরে ব্যাপক উত্তেজনার মাঝে ইন্দোনেশিয়ায় দেশটির দূতাবাসে ককটেল হামলার এ ঘটনা ঘটেছে। জাকার্তা পুলিশের বিবৃতিতে বলছে, দূতাবাসের পেছনের একটি সড়কে পুলিশের এক কর্মকর্তা টহল দেয়ার সময় মিয়ানমার দূতাবাস ভবনের দ্বিতীয় তলায় আগুন দেখতে পান। স্থানীয় সময় রাত দুইটা ৩৫ মিনিটের দিকে আগুন দেখতে পেয়ে তিনি দূতাবাসের সামনের ফটকে থাকা পুলিশ কর্মকর্তাদেরকে সতর্ক করে দেন।

বিবৃতিতে ইন্দোনেশিয়া পুলিশ বলছে, আগুন নিভিয়ে ফেলার পর পুলিশ ওই স্থানে বিয়ারের ভাঙা বোতল পায়; এর মাথায় পলতা বাঁধা ছিল। এসময় ঘটনাস্থল থেকে এমপিভি গাড়িতে করে সন্দেহভাজন অজ্ঞাত হামলাকারী পালিয়ে যায়। পুলিশের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় তদন্ত শুরু করেছে জাকার্তা পুলিশ। দূতাবাসে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেনি।

এর আগে শনিবার একদল বিক্ষোভকারী জাকার্তায় মিয়ানমারের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। তারা মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে শ্লোগান দেয় এবং নোবেল কমিটির কাছে তাকে দেওয়া শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবি জানায়।

শনিবারের এ বিক্ষেভ গড়ায় রোববারও। বিভিন্ন ইসলামিক এবং মানবাধিকার গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়ে বহু মানুষ রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটানোর জন্য ইন্দোনেশিয়া সরকারকে সক্রিয়ভাবে কাজ করার দাবি জানায়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা বলছে, জাকার্তার প্রধান কেন্দ্রেও রোববার বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মীরা। রোহিঙ্গা সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন ও সমস্যা সমাধানে ইন্দোনেশিয়া সরকারকে সক্রিয় ভূমিকার রাখার দাবি জানিয়েছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়ায় বিক্ষোভ, দূতাবাসে ককটেল হামলা

আপডেট সময় ১২:০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭