ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পরমাণুবিজ্ঞানী দিলীপ কুমার সাহা আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. দিলীপ কুমার সাহা আর নেই। তার বয়স হয়েছিল ৬২ বছর।

রোববার (২৩ আগস্ট) দিনগত রাত ৩টা ৫২ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত ড. দিলীপ কুমার সাহা ১৯৫৯ সালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাওখণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন।

ড. দিলীপ কুমার সাহার মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহারের ক্ষেত্রে প্রয়াত ড. দিলীপ কুমার সাহা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে জাতি একজন স্বনামধন্য পরমাণু বিজ্ঞানীকে হারালো।

ইয়াফেস ওসমান প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পরমাণুবিজ্ঞানী দিলীপ কুমার সাহা আর নেই

আপডেট সময় ০৮:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০