ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুক

আকাশ বিনোদন ডেস্ক : 

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি।

আকবর হোসেন পাঠান ফারুক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। চিকিৎসকরা শুরুতে ধরনা করেছিলেন আমার করোনা হতে পারে। কিন্তু দুইবার পরীক্ষা করার পর করোনা নেগেটিভ আসে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে, তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ। আট দিন পর আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। সবার কাছে আমার জন্য দোয়া চাইছি।

এর আগে গত রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন ফারুক।

প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। তবে এখন আর অভিনয় দেখা যায় না তাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুক

আপডেট সময় ১১:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০