ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। দেশটির নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চি সাফ জানিয়ে দিয়েছেন, দ্বিপাক্ষিক যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে। রোহিঙ্গা ইস্যুতে তিনি কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন।

শনিবার কুয়ালালামপুরে রোহিঙ্গাদের এক সংহতি সমাবেশে বক্তৃতাকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ কথা জানান। তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি চান। এ সময় সু চি মুখের ওপর বলে দেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে চাইলে আপনার সঙ্গে সাক্ষাতে আমি আগ্রহী নই। ‘

মিয়ানমার রোহিঙ্গা মুসলমানদের ওপর ‘জাতিগত নিধন’ চালাচ্ছে অভিযোগ করে নাজিব রাজাক বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিগগিরই রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের এই অত্যাচার বন্ধ করতে হবে। ‘ মিয়ানমারের সেনাবাহিনী, পুলিশ ও উগ্রপন্থী বৌদ্ধদের নির্যাতনের মুখে রোহিঙ্গারা পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। রোহিঙ্গা ইস্যু মালয়েশিয়ার জন্যও নিরাপত্তা সংকট হিসেবে দেখা দিয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একটি বড় সংখ্যক রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। মালয়েশিয়ার এই প্রতিবাদের কড়া সমালোচনা করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপরিচালক ইউ যাউ হোতাই। মিয়ানমার টাইমসকে তিনি বলেন, ‘মিয়ানমারের সার্বভৌম বিষয়গুলোকে মালয়েশিয়ার সম্মান করা উচিত। ‘

এদিকে, রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মিয়ানমারের সঙ্গে তাদের অনূর্ধ্ব ২২ জাতীয় ফুটবল দলের একটি প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমার

আপডেট সময় ০৪:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭