ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উ. কোরিয়া ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে: জাপান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া ষষ্ঠ পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে জাপান। বিবিসি জানায়, জাপানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো এমন দাবি করেন। রোববার সকালে উত্তর কোরিয়ায় স্থানীয় সময় সকালে পর পর দুটি ভূ-কম্পন অনুভূত হয়। পিয়ং ইয়ং নতুন একটি পারমাণবিক বোমা তৈরির দাবি করার কয়েক ঘণ্টা পর এ কম্পন অনুভূত হলো।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ৬.৩ মাত্রার ভূমিকম্পটি ছিল ‘সম্ভাব্য বিস্ফোরণ’। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, ভূমিকম্প কেলজু কাউন্টিতে ঘটেছে, যেখানে উত্তর-পূর্বের পাংজি-রিং পারমাণবিক পরীক্ষা কেন্দ্র অবস্থিত।

এর আগে ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য নতুন পারমাণবিক বোমা তৈরির দাবি করে উত্তর কোরিয়া। রোববার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। কেসিএনএ-তে প্রকাশিত ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির নিউক্লিয়ার উইপন্স ইনস্টিটিউটে নতুন করে তৈরি করা বোমা পরিদর্শন করছেন।

‘ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন’ এই বোমাটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে সংযোজন করা যাবে বলে দাবি উত্তর কোরিয়ার। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র তৈরিতে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। যে কোনো সময় দেশটি নতুন করে পারমানবিক বোমার পরীক্ষা চালাতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উ. কোরিয়া ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে: জাপান

আপডেট সময় ০৪:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭