ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে বাস্তুচ্যুত ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রাণ সংকটে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে বাস্তুচ্যুত ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রাণ সংকটেরাখাইনের সংঘর্ষবিক্ষুব্ধ পরিস্থিতির কারণে এবং সরকারের আপত্তির মুখে সেখানে জাতিসংঘ ও ত্রাণ সংগঠনগুলোর কাজ স্থগিত হয়ে যাওয়ার কারণে রোহিঙ্গাদের কাছে খাদ্য সরবরাহ পৌঁছাচ্ছে না। তারা পাচ্ছে না স্বাস্থ্যসেবাও। ত্রাণ সংকটে পড়েছে বাস্তুচ্যুত প্রায় ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে এ পর্যন্ত ৪ শ মানুষের মৃত্যু হয়েছে।

সহিংসতার প্রভাব এখন বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে রাখাইনের রাজধানী সিত্তুয়ের আরো অনেকটা দক্ষিণে। ওই এলাকায় বহুদিন থেকেই অস্থায়ী শিবিরে বাস করে আসছে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা। রাজ্যের অন্যান্য স্থানের শিবিরগুলোতে আছে আরো ৩০ হাজার রোহিঙ্গা।

জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় কার্যালয়ের মুখপাত্র পিয়ারে পেরন বলেন, `রাখাইন রাজ্যে ত্রাণকাজে বিঘ্ন ঘটার কারণে বহু মানুষই স্বাভাবিক খাদ্যসাহায্য পাচ্ছে না। তা ছাড়া, প্রাথমিক চিকিৎসাসেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। `

রাখাইনের উত্তরাঞ্চলে প্রচণ্ড লড়াইয়ের কারণে সেখান থেকে কম গুরুত্বপূর্ণ সব কর্মী সরিয়ে নিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংগঠনগুলো। তা ছাড়া, ত্রাণ সংগঠনগুলো রাখাইনের বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে বলে অং সান সু চি সরকারের অভিযোগের কারণেও সংস্থাগুলো কাজ গুটিয়ে নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারে বাস্তুচ্যুত ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রাণ সংকটে

আপডেট সময় ০৪:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭