ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গ্রিসে উৎসাহ উদ্দীপনায় ঈদ-উল-আযহা উদযাপিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গ্রিসে ব্যপক উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের আয়োজনে এথেন্সের কুমুদুরু পার্কে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি এখানে নামাজ আদায় করেন। রাষ্ট্রদূত প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্প্রীতির আহ্বান জানান।

রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-আযহার মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রবাসী বাংলাদেশিদের জীবন। তিনি ত্যাগ তিতিক্ষার মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে পরস্পরের প্রতি সহমর্মিতাভিত্তিক সম্পর্ক উন্নয়নের দিকে জোর দেন।

তিনি আরো বলেন, পবিত্র ঈদ-উল-আযহার মহিমায় মানুষে মানুষে প্রীতির বন্ধনে গড়ে উঠুক ঐক্য। মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সক্রিয় সম্পৃক্ত হওয়ার জন্য তিনি প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

ঈদের জামাতে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নেতারা, প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং নানা বিভাগ ও জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতারা। ঈদের জামাতে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

গ্রিসে উৎসাহ উদ্দীপনায় ঈদ-উল-আযহা উদযাপিত

আপডেট সময় ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭