ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে ফের দুঃসংবাদ। করোনাভাইরাস নয়, সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যান্সার ধরা পড়ল। চিকিত্‍‌সকেরা জানিয়েছেন, অ্যাগ্রেসিভ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বলিউড সুপারস্টার।

এর আগে গত শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় হঠাত্‍‌ করে অসুস্থ হয়ে পড়ায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, বুকে অস্বস্তি নিয়ে সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি হন। তার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ওঠানামা করতে শুরু হয়।

তিনি করোনা সংক্রামিত কি না, নিশ্চিত হতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসার পর আরটি-পিসিআর টেস্টের জন্য অভিনেতার সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই রিপোর্টও নেগেটিভ আসায় হাসপাতালের তরফে আরও কয়েকটি পরীক্ষা করা হয়। বিশেষ সূত্রে খবর, বলিউডের মেগাস্টার সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

সদ্য ৬১ বছরে পা দিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি সঞ্জয় দত্তের জন্মদিন গেছে। গত ২৯ জুলাই ঘরোয়া ভাবেই অভিনেতার জন্মদিন পালিত হয়। গত শনিবার সন্ধ্যায় হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করায়, তাকে দ্রুত মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি লীলাবতী হাসপাতালের নন-কোভিড আইসিইউ বেডে ছিলেন। কী থেকে অভিনেতার বুকে অস্বস্তি হচ্ছে, সে বিষয়ে নিশ্চিত হতে শনিবার রাতেই আরও কিছু টেস্ট করতে দেওয়া হয়েছলি। সেই রিপোর্টেই জানা গেছে, সঞ্জয় দত্ত স্টেজ থ্রি ফুসফুস ক্যানসারে আক্রান্ত। সে কারণেই শ্বাসকষ্টে ভুগছেন। সঞ্জয় দত্তের এই অসুস্থতা বলিউডের জন্য নিঃসন্দেহে আরও এক দুঃসংবাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

আপডেট সময় ১১:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০