ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের পাশাপাশি আপনারও বন্যার্তদের পাশে দাঁড়াবেন: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ঈদুল আজহার পবিত্র এ দিনে আমি দেশের বিত্তবান ও সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানাচ্ছি- সরকারের পাশাপাশি আপনারও সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াবেন। শনিবার বঙ্গভবনে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, কোরবানীর মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। মানবতাই ধর্মের মূল বাণী। ধর্ম মানুষকে ন্যায়-নীতি ও কল্যাণের পথ দেখায়। মানবসেবার দিকনির্দেশনা দেয়। তাই মানবতার সেবায় আমাদের আত্মোৎসর্গ করতে হবে। আর এটাই ঈদুল আজহার শিক্ষা।

এছাড়া ঈদ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ডতনি আরো বলেন, এ বছর হাওরাঞ্চলসহ দেশের কয়েকটি অঞ্চলে আগাম বন্যার কারণে অনেক মানুষ ভালভাবে ঈদ করতে পারছেন না। বন্যা কবলিত এলাকার মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি ও তার স্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আপ্যায়ন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারের পাশাপাশি আপনারও বন্যার্তদের পাশে দাঁড়াবেন: রাষ্ট্রপতি

আপডেট সময় ০২:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭