ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক ডা. লতিফ আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (হোমিও ও ভেষজ চিকিৎসা) ডা. এফ বি এম আবদুল লতিফ আর নেই। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটের আইসিইউতে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের কুর্শী ইউনিয়নের কৃতী সন্তান ডা. এফ বি এম আবদুল লতিফ (৬০) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২২তম ব্যাচের শিক্ষার্থী ডা. লতিফ চাকরি জীবনে কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়, বগুড়ার আইএসটিতে ল্যাব-মেডিসিন বিভাগের প্রধান, বগুড়ার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ঢাকায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

দীর্ঘদিন বগুড়ায় চাকরির সুবাদে তিনি বগুড়া শহরের প্রাণকেন্দ্র মালতী নগরে বাসা করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ঈদুল আজহার ছুটিতে তিনি ঢাকা থেকে বগুড়ার বাড়িতে যাওয়ার পর তার শ্বাসকষ্ট ও করেনা উপসর্গ দেখা দেয়। ৪ আগস্ট তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও ক্লিনিক্যাল পজিটিভ ধরা হচ্ছে।

ডা. এফ বি এম আবদুল লতিফের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে কিশোরগঞ্জের কৃতী সন্তান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান বুলবুল, উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. খায়রুল ইসলাম, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ)’র সভাপতি ডা. মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক ডা. আবদুল ওয়াহাব বাদল পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক ডা. লতিফ আর নেই

আপডেট সময় ১০:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০