ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে

যে কোনো বয়সের শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিলের দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ও সরকারি টিএসসিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সের শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিলের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ দিনাজপুর শাখা।
বুধবার দুপুরে দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলমের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ও সরকারি টিএসসিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০২০ সালের ভর্তি বিজ্ঞপ্তিতে যে কোনো বয়সের শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করে ২০১৯ সালের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরুর দাবি জানানো হয়। স্বারকলিপিতে উল্লেখ করা হয়, করোনাকালীন মহাদুর্যোগে শিক্ষার্থীদের শিক্ষাজীবন এখন নানানভাবে বিপর্যস্ত। পলিটেকনিকে দীর্ঘদিন শিক্ষক সংকট, শ্রেণিকক্ষ, ল্যাব, ওয়ার্কশপের সমস্যার সমাধান না করে বিতর্কিত ভর্তি নীতিমালা গ্রহণ এ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার শামিল। এতে ব্যাপক ছাত্র অসন্তোষ দেখা দেবে এবং শিক্ষার্থীদের আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করবে। তাছাড়া দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও চুপ করে থাকবে না। তারাও আন্দোলনে নামতে বাধ্য হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদের আহবায়ক মো. সাজিউল ইসলাম সাজু, সদস্য সচিব মো. সিদ্দিকুর জামান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির (বাপশিস) মো. ইব্রাহীম খলিল, সুমেন চন্দ্র রায় ও দিনাজপুর পলিটেকনিক বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের আহবায়ক মো. আকরাম হোসেন, সদস্য সচিব মো. রেজওয়ানসহ সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

যে কোনো বয়সের শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিলের দাবি

আপডেট সময় ০৯:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০