ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনে মিয়ানমারকে কড়া প্রতিবাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আরাকানে রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা অভিযানের নামে আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমার সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত কয়েকদিনে তিন দফায় মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি নজরে আসার পর কড়া প্রতিবাদ জানিয়ে ঢাকায় মিয়ানমার দূতাবাসে ‘ডিপ্লোমেটিক নোট’ পাঠানো হয়েছে।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, এভাবে আকাশসীমা লঙ্ঘন প্রতিবেশীসুলভ আচরণ নয় এবং তা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে। প্রতিবাদপত্রে আরও বলা হয়, বাংলাদেশ যখন সীমান্ত সুরক্ষিত রাখতে মিয়ানমারকে সহায়তা করে আসছে, তখন এই ধরনের আচরণ নিজেদের পাস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে ব্যাহত করবে।

মিয়ানমারে চরম দমন ও নির্যাতনের শিকার হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে সীমান্তে জড়ো হয়েছে। এর মধ্যে উখিয়া সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের উপর দিয়ে উড়ে যায় মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার। এর আগে গত ২৬ অগাস্ট বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা রাজ্যে দেশটির সীমান্ত পুলিশ ও সামরিক বাহিনীর নিরাপত্তা অভিযানের নামে রোহিঙ্গা মুসলিমদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। এছাড়া তাদের হত্যা, নির্যাতন ও বিতাড়নে সেখানে মানবিক সঙ্কট দেখা দিয়েছে। মিয়ানমার বাহিনীর নির্যাতন থেকে রক্ষা পেতে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছে। জাতিসংঘের হিসাব মতে গত এক সপ্তাহে প্রায় ৪০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনে মিয়ানমারকে কড়া প্রতিবাদ

আপডেট সময় ১১:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭