ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিনটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জাফরিনের জবানবন্দি

আকাশ জাতীয় ডেস্ক:  

খুলনার মশিয়ালীতে তিনটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি জাফরিন হাসান। সোমবার মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ জবানবন্দি দিয়েছেন। এছাড়া এই মামলায় গ্রেফতার হওয়া চার আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ১৬ জুলাই রাতে জাকারিয়া-জাফরিনদের গুলিতে একই সাথে মশিয়ালী গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এসময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ও জাকারিয়াদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর এনামুল হক জানান, রিমান্ডে দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাতে মশিয়ালী গ্রামে শেখ বাড়ির কবরস্থানে ৩ রাউন্ড ফায়ার্ড কার্তুজ এবং সরদার বাড়ির পিছনে ডোবায় প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি দেশীয় ওয়ানশুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, জবানবন্দিতে জাফরি হত্যাকাণ্ডে একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিনটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জাফরিনের জবানবন্দি

আপডেট সময় ১০:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০