ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদে রাজধানীতে প্রবেশে ১৩ পয়েন্টে তল্লাশি

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে প্রবেশের ১৩টি পয়েন্টে তল্লাশি চৌকি থাকবে। এছাড়া ঈদগাহ ও বিপণী বিতানসহ সব জায়গাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগর গরুর হাট পরিদর্শনে এসে একথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। এ সময় তিনি দাবি করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার ঈদুল আজহায় নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক।

ডিএমপি কমিশনার বলেন, ঈদে নগরবাসীর নিরাপত্তায় প্রবেশপথের ১৩টি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব চৌকি থাকবে। সাদা পোশাকে র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

তিনি ঈদগাহে ঈদের নামাজে আসা নামাজিদের নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ব্যতীত অন্য কিছু না নিয়ে আসতে অনুরোধ জানান।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোনো অপতৎপরতা কিংবা ঝামেলা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ।

এখন পর্যন্ত অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতাসহ কোনো অপরাধের খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, গত দুই বছর আগের মতো আর অজ্ঞান পার্টির তৎপরতা চোখে পড়ে না।

আফতাবনগর পশুরহাট পরিদর্শনকালে তিনি হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদে রাজধানীতে প্রবেশে ১৩ পয়েন্টে তল্লাশি

আপডেট সময় ০৫:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭