ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার ১০ লাখেরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী এলাইন ডিউক জানিয়েছেন, টেক্সাসের প্রায় ৭ লাখ ৭৯ হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। এছাড়া নতুন করে বন্যার আশঙ্কায় স্বেচ্ছায় ওই এলাকা ত্যাগ করেছে ৯ লাখ ৮০ হাজার বাসিন্দা।

হোস্টনের ৮০ মাইল পূর্বে অবস্থিত বিউমন্ট শহরে পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরটিতে নদীর পানি বাড়ার আশঙ্কা দেখা দেওয়ায় হাসপাতালের রোগী ও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে প্রতিবেশী অরেঞ্জ জেলায় নিয়ে যাওয়া হয়েছে। হোস্টনের চারদিক ঘিরে থাকা হ্যারিস জেলা পানিতে তলিয়ে গেছে। জেলার ভেতরে ১৮ ইঞ্চি বা তার চেয়েও বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হোস্টনসহ আশেপাশের ছয়টি জেলায় কমপক্ষে ৪৪জন মারা গেছে। এছাড়া আরো ১৯ জন এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, হার্ভের আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কংগ্রেসের কাছে ৫৯০ বিলিয়ন ডলার ত্রাণ তহবিলের অনুমোদন চাইবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলই ট্রাম্পের এ প্রস্তাবে সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

আপডেট সময় ০১:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭