ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা ড. তিতুমীর পরীক্ষা শেষে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ শিক্ষার্থীদের মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতে সাহেদ, ৩০ দিনের রিমান্ড চায় র‌্যাব

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ শরীফকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে নেয়া হয়েছে। তাকে আরও ৩০ দিনের রিমান্ডে চায় র‌্যাব।
রোববার সকাল সাড়ে ৯টায় সাহেদকে আদালতে নেয়ার পর গারদখানায় নেয়া হয়।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজাদ রহমান জানান, সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ তিনটি মামলায় আরও ৩০ দিনের রিমান্ড চাইবে র্যা ব। এ ছাড়া অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে আদালতের কাছে।

সাহেদকে আদালতে আনার পর গারদখানায় রাখা হয়েছে। আদালতের কার্যক্রম শুরু হলে তাকে কাঠগড়ায় তোলা হবে।

কোভিড ১৯ নমুনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাহেদকে গত ১৬ জুলাই ১০ দিনের রিমান্ড নেয় পুলিশ।

এ ছাড়া রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়। সাহেদের আরেক সহযোগী ও রিজেন্ট হাসপাতালের কর্মী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর পাঁচ দিনের রিমান্ড শেষে আবার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ২৩ জুলাই পুলিশের কাছ থেকে সাহেদকে র্যা বের কাছে হস্তান্তর করা হয়।

১৫ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র্যা ব। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

গত ৬ জুলাই নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালায় র্যা বের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নের্তৃত্ব দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। অভিযানে গিয়ে প্রতারণার সত্যতা মেলে। সেই সঙ্গে পাওয়া যায় গুরুত্বপূর্ণ সব তথ্য।

পরদিন গত ৭ জুলাই রিজেন্ট গ্রুপের মূল কার্যালয় এবং রাজধানীর উত্তরা ও মিরপুরে এর দুটি হাসপাতাল সিলগালা করে দেয়া হয়। হাসপাতালটি প্রতারণা করে ১০ হাজারেরও বেশি করোনা পরীক্ষার সার্টিফিকেট দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ

আদালতে সাহেদ, ৩০ দিনের রিমান্ড চায় র‌্যাব

আপডেট সময় ১২:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০