ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋণ পুনঃতফসিলে আরও ৩ মাস সময় পেল চামড়া ব্যবসায়ীরা

আকাশ জাতীয় ডেস্ক:

খেলাপি চামড়া ব্যবসায়ীদের ঋণ পুনঃতফসিলে আরও ৩ মাস সময় দিল বাংলাদেশ ব্যাংক। মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে নিয়মিত গ্রাহক হওয়ার জন্য চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা। যা আগে ছিল ৩০ জুলাই পর্যন্ত।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ২ শতাংশ (ডাউন পেমেন্ট) টাকা জমা দিয়ে খেলাপি ঋণ নবায়ন (পুনঃতফসিল) করা যাবে। এ সুবিধা পেতে ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া আগের প্রজ্ঞাপনের সব শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংকাররা জানান, সাধারণ নিয়ম অনুযায়ী আগের বছরের পুরো টাকা পরিশোধ না করে নতুন ঋণের আবেদন করতে পারেন না চামড়া ব্যবসায়ীরা। যদি কোনো গ্রাহক বছর শেষে মোট ঋণের অর্ধেক পরিশোধ করে, তাহলে পরের বছর পরিশোধিত অঙ্কের সমান ঋণ নিতে পারেন। এবছর করোনাভাইরাসের কারণে ২ শতাংশ ডাউন পেমেন্টের মাধ্যমে ঋণ পুনঃতফসিল সুযোগ দেয়া হয়েছে। তবে এসব গ্রাহককে কি পরিমাণ ঋণ দেয়া হবে তা পুরোপুরি নির্ভর করছে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ওপর।

গত ৫ জুলাইয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাত্র ২ শতাংশ এককালীন জমা দিয়ে চামড়ার ঋণ পুনঃতফসিল করা যাবে। এ সুবিধা পেতে হলে ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। ব্যাংকগুলো নিজেরাই এ ঋণ পুনঃতফসিল করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঋণগ্রহীতাদের আওতার বাইরে কোনো কারণে ঋণ শ্রেণিকৃত হয়ে থাকলে এবং ব্যবসা প্রতিষ্ঠান সচল থাকলে তা পুনঃতফসিল সুবিধা দেয়া যাবে। কেস-টু-কেস ভিত্তিতে এক বছরের গ্রেস পিরিয়ডসহ তলবি ও চলমান ঋণ সর্বোচ্চ ৬ বছর এবং মেয়াদি ঋণ সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত পুনঃতফসিল করা যাবে।

এছাড়া কোরবানির পশুর কাঁচা চামড়া কেনার জন্য নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে কম্প্রোমাইজড অ্যামাউন্ট গ্রহণের শর্ত শিথিল করা যাবে। খেলাপি ঋণ পুনঃতফসিলের পর নতুন ঋণ নেয়ার আগে সাধারণত ঋণ স্থিতির ১৫ শতাংশ জমা দিতে হয়। একে কম্প্রোমাইজ অ্যামাউন্ট বলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঋণ পুনঃতফসিলে আরও ৩ মাস সময় পেল চামড়া ব্যবসায়ীরা

আপডেট সময় ০৬:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০