ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলের বাইরে তালা দিয়ে ভেতরে পরীক্ষা নেওয়ায় জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় শাহীন ক্যাডেট একাডেমিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলটি বাইরে তালা দিয়ে ভেতরে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছিলো।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্থানীয়দের অভিযোগের উপর ভিত্তি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জরুন এলাকায় কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমি স্কুলের বাইরে তালা ঝুলিয়ে লুকিয়ে ভেতরে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিচ্ছিল। পরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হলে স্কুল কর্তৃপক্ষ সরকারী নির্দেশ অমান্য ও তাদের অপরাধ ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করে। পরে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ওই স্কুল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার জানান, স্থানীয়দের করা অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমী কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও স্কুল কর্তৃপক্ষকে এমনটি যাতে পুনরায় না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলের বাইরে তালা দিয়ে ভেতরে পরীক্ষা নেওয়ায় জরিমানা

আপডেট সময় ০৬:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০