ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসের হোসেনকে একহাত নিলেন গাভাস্কার

আকাশ স্পোর্টস ডেস্ক:

নাসের হুসেনকে একহাত নিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেট নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ধারণা নিয়েই প্রশ্ন তুললেন লিটল মাস্টার।

সম্প্রতি নাসের বলেছিলেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলকে ‘টাফ’ করে তুলেছিলেন। তার আগের ভারতীয় দলকে ‘নাইস’ বলে চিহ্নিত করেছিলেন তিনি। নাসের বলেছিলেন যে সৌরভ নেতৃত্বে আসার আগে ভারতীয় ক্রিকেটাররা বিপক্ষের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতেন। আর এটাই মানতে পারছেন না গাওস্কর। নিজের কলামে তিনি এই ধারণার তীব্র প্রতিবাদ করেছেন।

মুম্বাইয়ের ‘মিড-ডে’ পত্রিকায় গাভাস্কর লিখেছেন, ‘নাসের হুসেন বলেছে যে সকালে বিপক্ষ ক্রিকেটারদের উইশ করত ভারতীয় দল। হাসতও। এক বার এই ধারণার কথা ভাবুন। ‘নাইস’ হওয়ার মানে যেন দুর্বল। যত ক্ষণ না পর্যন্ত বিপক্ষের মুখের উপর কিছু বলা হচ্ছে, তুমি টাফ নও। নাসের কি বোঝাতে চাইছে যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, হরভজন সিংহরা কেউ টাফ ছিল না? যেহেতু ওরা বুক চাপড়ায়নি, বিড়বিড় করেনি, চেঁচায়নি, অশালীন ভাবে হাত ছোড়েনি, তাই ওরা দুর্বল?’

সত্তর ও আশির দশকের ভারতীয় দলের সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আর নাসের কী করে জানবে সত্তর ও আশির দশকে ভারতীয় দলের টাফনেসের কথা? কী করে জানবে সেই দল ঘরের মতো বিদেশেও সাফল্য পেয়েছিল? সেটা না জেনে ও কী ভাবে মন্তব্য করল? হ্যাঁ, সৌরভ অবশ্যই দারুণ ক্যাপ্টেন। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে কঠিন সময়ে ও দায়িত্ব নিয়েছিল। কিন্তু তার আগের দলগুলো টাফ ছিল না, এটা একেবারেই নির্বোধের মতো কথা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাসের হোসেনকে একহাত নিলেন গাভাস্কার

আপডেট সময় ০৯:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০