ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশ্যে রথীন্দ্রনাথের ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’

আকাশ বিনোদন ডেস্ক :

চলতি বছরের শুরুর দিকে এক যুগেরও বেশি সময়ের বিরতি ভেঙে অডিও মাধ্যমের জন্য একটি গানে কণ্ঠ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও লোকগানের কিংবদন্তি সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়।

গানের শিরোনাম ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’। সংগীতশিল্পী আমিরুল মোমিনীন মানিকের কথায় গানটির সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজনে অণু মোস্তাফিজ।

এ গান প্রসঙ্গে রথীন্দ্রনাথ রায় বলেন, ‘অডিওতে সবশেষ কবে গান করেছি মনে নেই। সম্ভবত ২০০৫ সালে একটি অ্যালবামে গেয়েছিলাম। কিন্তু এই মুহুর্তে ঠিকঠাক মনে করতে পারছি না। তবে এবার যে গানটি করেছি, তা বেশ ভালে হয়েছে।’

সংগীতায়োজক অণু মোস্তাফিজ বলেন, ‘কাজটি বেশ ভালো হয়েছে। আর ব্যক্তিগতভাবে আমি অভিভূত- দাদার মতো একজন গুণীশিল্পীর গানের সংগীতায়োজন করতে পেরে। কাজটি আমাকে অনেক অনুপ্রেরণা যুগিয়েছে। ভালো কাজের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।’

বৃহস্পতিবার (৯ জুলাই) স্টুডিও ভার্সন ভিডিওতে সংগীতশিল্পী আমিরুল মোমিনীন মানিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘আগুনের জুতো পায় হাঁটছি’।

সিনেমার মাধ্যমে অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন রথীন্দ্রনাথ রায়। এর মধ্যে ‘অন্ধ বধূ’ সিনেমায় ‘ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই’, ‘নাগরদোলা’ সিনেমায় ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’। এছাড়া ‘ফকির মজনু শাহ’ সিনেমায় ‘সবাই বলে বয়স বাড়ে’ এবং ‘নালিশ’ সিনেমায় ‘খোদার ঘরে নালিশ করতে দিলো না আমারে’ প্রভৃতি গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে।

সংগীতে অবদানের জন্য ১৯৯৫ সালে একুশে পদক- এ ভূষিত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রবীন্দ্রনাথ রায়। এছাড়া দেশ-বিদেশের আরও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন গুণী এই শিল্পী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রকাশ্যে রথীন্দ্রনাথের ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’

আপডেট সময় ১১:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০