ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গলাচিপায় ফিটকিরি খেয়ে বৃদ্ধার আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীর গলাচিপায় রেনু বেগম নামের ষাট বছরের এক বৃদ্ধা ফিটকিরি খেয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চিকনিকান্দি ইউনয়নের মাঝ গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার মাঝ গ্রামের মতিন মোল্লার স্ত্রী রেনু বেগম (৬০) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা পটাশ এলাম (ফিটকিরি) খেয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তার অবস্থার অবনতি দেখে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাতেই রেনু বেগমের মৃত্যু হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, রেনু বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতন্তের জন্য তার লাশ পটুয়াখালী সদর হাসপতালে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় ফিটকিরি খেয়ে বৃদ্ধার আত্মহত্যা

আপডেট সময় ০৫:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০