ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ রাজধানীতর একটি বাসা থেকে নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক

বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত উইলিয়ামসন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বরাবরই স্পোর্টসম্যানশিপের জন্য আলাদা খ্যাতি কুড়িয়েছেন কেন উইলিয়ামসন। আর করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড অধিনায়ক বেশ উদ্বিগ্ন। যদিও তার দেশ কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিল, করোনা মুক্ত নিউজিল্যান্ড। তবে বাংলাদেশসহ জনবহুল দেশের ব্যাপারে চিন্তিত তিনি।

বর্তমানে করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন উইলিয়ামসন। তার সঙ্গে অন্য কিউইদের মধ্যে হেনরি নিকোলস, সোফি ডিভাইন, ড্যান কার্টারও যুক্ত হয়েছেন।

এ নিয়ে সংবাদমাধ্যমে উইলিয়ামসন বলেন, ‘করোনা ভাইরাস দমনে নিউজিল্যান্ডের সবাই একসঙ্গে কাজ করছে দেখে দারুণ লাগছে। এটি এমন একটি বিষয় যাতে আমরা গর্বিত। যদিও সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে। নিউজিল্যান্ডে হয়তো সফলতা মিলেছে। কিন্তু বাইরে যদি দেখেন, দুঃখের সঙ্গেই বলতে হয় অনেক দেশ রয়েছে যাদের করোনা মোকাবিলায় সাবান ও পানির মতো মৌলিক জিনিসের অভাব আছে।’

এদিকে করোনা ভাইরাসের মাঝেই গত মাসে দেশ বিদেশের অনেক ক্রিকেটারের সঙ্গে অবসর কাটাতে অনলাইন আড্ডায় মাতেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যেখানে এক পর্যায়ে কেন উইলিয়ামসনের সঙ্গে কথা হয় তার। সেসময় বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে উইলিয়ামসনকে জানান তামিম।

এবার সে প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘আমি সম্প্রতি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে জুমে দীর্ঘ সময় আলোচনা করি। এটা পরিষ্কার যে তার দেশের অবস্থা কতটা কঠিন। বাংলাদেশের মতো জনবহুল দেশে মৌলিক স্বাস্থ্যবিধি মেনে এই ভাইরাস দূর করাটা সত্যিই কষ্টকর।’

এরপর উইলিয়ামসন বাংলাদেশের কঠিন আবহাওয়ার কথাও জানান। যেখানে এর আগে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিলেন তিনি, ‘বাংলাদেশের কন্ডিশন খুবই কঠিন। সেখানে আমার প্রথম সফরে পাঁচ দিনের ম্যাচ খেলার সময় যে গরম ও আদ্রতার মুখোমুখি হয়েছিলাম তা কখনো ভুলবো না।’

আগামী আগস্টে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে সফর করার কথা ছিল নিউজিল্যান্ডের। তবে করোনা পরিস্থিতির কারণে দুই দেশের বোর্ডের যৌথ সমঝোতায় সিরিজটি স্থগিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত উইলিয়ামসন

আপডেট সময় ১০:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০